উওর ঢাকা মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে শফিকুল ইসলাম খান মিল্টনকে এবং সদস্য সচিব করা হয়েছে এস এম জাহাঙ্গীর হোসেনকে। ১লা নভেম্বর বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন