সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মমতাময়ী মা সোমবার সকাল ৯:০০ ঘটিকায় খুলনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
জনপ্রিয় সঙ্গীত শিল্পী জামাল উদ্দিন নাছির-এর মমতাময়ী মাতা, মরহুমা মরিয়ম বেগম, গত ২৬ অক্টোবর ২০২৬ (সোমবার) সকাল ৯:০০ ঘটিকায় খুলনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর এবং তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। নিজ এলাকায় তিনি অত্যন্ত ধর্মপ্রাণ ও প্রিয়ভাজন নারী হিসেবে সুপরিচিত ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) ও খুলনা বিভাগ বিজনেস সোসাইটি, ঢাকা। বিশেষভাবে শোক প্রকাশ করেছেন ফোয়াব-এর প্রতিষ্ঠাতা সভাপতি মোল্লা সামছুর রহমান সাহীন।
শোক বার্তায় আরও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন এফবিসিসিআই-এর সদস্য মোঃ হুমায়ুন কবির এবং মোঃ জাকির হোসেন, ‘রোদসী’-এর প্রকাশক ও সম্পাদক সাবিনা ইয়াসমিন, কৃষি সাংবাদিক ডক্টর বায়েজীদ মোড়ল এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপন। এছাড়াও শোক প্রকাশ করেছেন সাউথ এশিয়া বিজনেস ফোরাম-এর চেয়ারম্যান লায়ন শেখ মোস্তাফিজুর রহমান।
পাশাপাশি, খুলনা বিভাগ বিজনেস সোসাইটি, ঢাকা-র আজীবন সদস্যদের মধ্যে শোক ও সমবেদনা জানিয়েছেন ফরহাদ আহমেদ আকন (পম্পী), আলী জামান, তানভীর আহমেদ দীপু, নাজমুল করিম বিশ্বাস (কাজল) এবং মোঃ এবায়দুল্লাহ আফজাল।
মরহুমার রুহের মাগফিরাত কামনায় আগামী ২৯ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার বাদ জোহর খুলনায় নিজ বাড়ীতে পারিবারিক দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া, আগামী ৩০ অক্টোবর ২০২৬ (শুক্রবার) ফোয়াব ও খুলনা বিভাগ বিজনেস সোসাইটি, ঢাকা-র উদ্যোগে ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কেন্দ্রীয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ঢাকায় অবস্থানরত সকল সদস্য, পরিচিত ও শুভানুধ্যায়ীদের উক্ত দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন