ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক রবিবার (১ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক এমপি সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য ও রপ্তানি পরিস্থিতি, দুই দেশের বাণিজ্য ব্যবধান, সম্ভাবনা ও সম্প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়। স্থলবন্দর সংক্রান্ত বাণিজ্য চুক্তির বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়েও আলোচনা হয়। নৌপরিবহন মন্ত্রণালয় ও এর অধীনস্থ সংস্থাগুলোর প্রধানরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। কমিটির পক্ষ থেকে বলা হয়, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করে সতর্কতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে এবং দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্ব দিতে হবে।
বৈঠকে কমিটির সদস্য হিসেবে অংশ নেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপিসহ আরও ছয়জন সংসদ সদস্য। মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ সংস্থার মহাপরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।
আপনার মন্তব্য লিখুন