হোমে ফিরুন
ই-পেপার
১০০%
বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ
বঙ্গাব্দ ১৪৩৩ হিজরি ১৪৪৮
পৃষ্ঠা ১ মূল্য: অনলাইন সংস্করণ
জাতীয় দৈনিক
QR
দৈনিক নিউজ একটি নির্ভরযোগ্য বাংলা অনলাইন সংবাদমাধ্যম। দেশ-বিদেশের সর্বশেষ, নির্ভুল ও…

বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস

বিআরটিএর অনুমোদন ছাড়া মহাসড়কে চলবে না স্লিপার বাস

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন ছাড়া মহাসড়কে স্লিপার বাস চলাচল করতে পারবে না বলে জানিয়েছে হাইকোর্ট।বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, কেবল সেগুলোই সড়কে চলতে পারবে বলে জানিয়েছেন আদালত। বুধবার বিচারপতি কে এম হাফিজুল আলমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি চেয়ে বাস মালিক সমিতির করা আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে বিআরটিএর পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম সড়ক পরিবহন আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট বিধান আদালতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, আইনের ৪০ ধারায় যানবাহনের কারিগরি বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত বৈশিষ্ট্য লঙ্ঘন করলে তা ৮৪ ধারায় অপরাধ হিসেবে গণ্য হবে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি তিন বছরের কারাদণ্ড ও তিন লাখ টাকা জরিমানা। আইনের ২৮ ধারার উল্লেখ করে তিনি বলেন, রুট পারমিট ছাড়া কোনো যানবাহন সড়কে চলাচল করতে পারবে না। পরে আইনজীবী মো. রাফিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আদালত বলেছেন, শুধুমাত্র বিআরটিএ যেসব বাস চলাচলের অনুমতি দিয়েছে, সেগুলোই…

◄ নির্বাচিত কলাম ►

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ - প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে এ বিষয়ে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বাড়ানো এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়…

বিজ্ঞাপন
দৈনিক নিউজ | সম্পাদক: এরশাদ আহমেদ চৌধুরী সজিব পৃষ্ঠা ১ / ১